শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সৌদি আরবে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে কমনওয়েলথ বৈঠকে যোগ দেয়ার জন্য লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ভোরে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

যুক্তরাজ্যে ছয় দিন থাকবেন প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে তিনি কমনওয়েলথ সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক (সিএইচওজিএম) এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। এ বছর সিএইচওজিএমের প্রতিপাদ্য হচ্ছে- অভিন্ন ভবিষ্যৎ অভিগামী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026