শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫

কবি সাইদুর রহমানের ‘প্রবাসের উপহার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

কবি সাইদুর রহমানের ‘প্রবাসের উপহার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

শিহাবুজ্জামান কামাল: গত ১৭ এপ্রিল মংগলবার সাংস্কৃতিক সংগঠন ম্যাসেজ কালচারাল গ্রুপের উদ্যাগে যুক্তরাজ্য প্রবাসী কবি হাফেজ মাওলানা সাইদুর রহমান আসাদের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রবাসের উপহার’ শীর্ষক কাব্য গ্রন্থের এক প্রকাশনা অনুষ্ঠান পুর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ ওসমানি সেন্টারে অনুষ্ঠিত হয়।

ম্যাসেজ কালচার গ্রুপের সভাপতি গুলজার আহমদের সভাপতিত্বে এবং কালচার গ্রুপের  নাট্য ব্যক্তিত্ব  মুহিব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  বিশিষ্ট সাংবাদিক ‘বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউ কে’এর সভাপতি কে এম আবুতাহের চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা শোয়েব আহমদ,ব্যারিস্টার নাজির আহমদ প্রমুখ।

সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ তানিম আহমদ, রেনেসাঁ সাহিত্য মজলিশের সেক্রেটারি  কবি শিহাবুজ্জামান কামাল, কবি ও লেখক আবুসুফিয়ান চৌধুরী, সাংবাদিক আফসর উদ্দিন, কাওসার আহমদ, হাফেজ মাওলানা সালমান আহমদ,মাওলানা শাব্বির আহমদ, মো: আতাউর রহমান, মাওলানা আনিছুর রহমান, মাশুক আহমদ, জিলু মিয়া, মোঃ পারভেজ মিয়া, মোঃ আব্দুল হাছিব মিয়া,  মোঃ আহমেদ আরিফ,  সিরাজুল ইসলাম শাহিন প্রমুখ।

বক্তারা বলেন কবি সাইদুর রহমান চৌধুরী আসাদ ববহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে  একজন হাফেজে কোরআন, নাশিদ শিল্পী, কবি ও লেখক।’ ‘প্রবাসের উপহার’ তার প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটিতে লেখক  প্রিয় জন্ম ভুমির প্রতি টান, হৃদয়ের ভালবাসা এবং সামাজিক পরিবর্তনের আহ্বান রয়েছে।

বক্তারা বলেন অপসাংক্কৃতির করাল গ্রাস থেকে আমাদের সাহিত্য, সংস্কৃতিকে বাঁচাতে সৃজনশীল সাহিত্য কর্মের প্রকাশ ও বিকাশে  আমাদের কবি, সাহিত্যিকদের এগিয়ে আসতে হবে। তারা বলেন বিলেতের বাংলা সাহিত্য ও সাংস্কৃতি অংগনে ম্যাসেজ কালচার গ্রুপ ও রেনেসাঁ সাহিত্য মজলিশ  উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে। বক্তারা কবি সাইদুর রহমান চৌধুরীর সাহিত্য কর্মের প্রশংসা করেন এবং তার সাহিত্য কর্ম চালিয়ে যেতে বিভিন্ন ব্যাপারে  পরামর্শ দেন।

গ্রেন্থের লেখক সাইদুর রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ছোট বেলা থেকেই কবিতার প্রতি টান ছিল। এই গ্রন্থে তিনি ব্যক্তিগত ধ্যান,ধারনা,মতামতকে কাব্যিকারে তোলে ধরার চেষ্টা করেছেন। সেই সাথে সমাজ,দেশ, ইতিহাস,ঐতিহ্যকে লিখনির মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি চেয়েছেন তার লেখনির স্পর্শে মানুষের যান্ত্রিক জীবনের সব অবসাদ, ক্লান্তি বোধ দূর করতে। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে যাতে পাঠক সমাজের জন্য আরো ভাল কিছু উপহার দিতে পারেন, সেজন্য সকলের দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে ইসলামী নাশিদ পরিবেশন করেন কালচার গ্রুপের  শিল্পী জাহাঙ্গীর আলম ও আনু মিয়া। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026