শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬

রানি এলিজাবেথের দেয়া নৈশভোজে প্রধানমন্ত্রী

রানি এলিজাবেথের দেয়া নৈশভোজে প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাকিংহাম প্যালেসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে রানি এলিজাবেথের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্য নেতারা অংশ নেন নৈশভোজে। অতিথিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স চার্লস।

এদিকে লন্ডনে আজ শেষ হচ্ছে কমনওয়েলথ সম্মেলন। দ্বিতীয় ও শেষ দিনে আন্তর্জাতিক বাণিজ্য, নিরাপত্তা এবং সাইবার হামলা ইস্যুতে কথা বলবেন নেতারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026