শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৫

অতীতের রেকর্ড ভঙ্গ: লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আন্দোলনের মুখে প্রতিহত যুক্তরাজ্য আওয়ামীলীগ

অতীতের রেকর্ড ভঙ্গ: লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আন্দোলনের মুখে প্রতিহত যুক্তরাজ্য আওয়ামীলীগ

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে নিন্দা জানিয়ে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করছে যুক্তরাজ্য বিএনপি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরে আসলেই সরগরম হয়ে উঠে যুক্তরাজ্য বিএনপি। এটা শুধু যুক্তরাজ্যই নয় ইউরোপের যেকোন দেশে আসলেই বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করে তারা। আজ রোববার পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানা যায়।

প্রতিবারের মতো গত ১৬ এপ্রিল থেকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে টানা ৬দিন ধরে কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি। শনিবারও প্রধানমন্ত্রীর সংবর্ধনা হলের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।

যুক্তরাজ্য বিএনপি শীর্ষনেতা ও বর্তমান বিএনপির সভাপতি এম এ মালেক জানান, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে আমরা ঘরে বসে থাকতে পারিনা। আমরা তার মুক্তি চাই, দেশে গণতন্ত্র, মানবাধিকার, মিডিয়ার স্বাধীনতা প্রতিষ্ঠার দাবীতে আমাদের এই আন্দোলন।

আন্দোলন। তিনি বলেন, কমনওয়েলথ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের সামনে আমরা তুলে ধরেছি শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক আচরনের কথা, গুম খুন ও ধর্ষনের চিত্র।

 তিনি বলেন, আমাদের আন্দোলনের কারনেই শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে বিশ্ব মিডিয়া সংবাদ করেছে, গুম খুন নিয়ে মিডিয়া রিপোর্ট হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ে বির্তক হয়েছে।

সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, যেখানে শেখ হাসিনা সেখানেই বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে। শেখ হাসিনা যতদিন লন্ডনে থাকবে ততদিন বিএনপি মাঠে থাকবে।

তিনি বলেন, আমাদের কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার নেতাকর্মী অংশনিয়েছে। দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। আর সোমবার দেশের উদ্দেশ্যে রওয়ানা করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026