রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬

পশ্চিম লন্ডনে দুই বালিকাকে ছুরিকাঘাতের দায়ে এক কিশোরী গ্রেফতার

পশ্চিম লন্ডনে দুই বালিকাকে ছুরিকাঘাতের দায়ে এক কিশোরী গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে দুই বালিকাকে ছুরিকাঘাতের দায়ে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।

মহানগর পুলিশ বলেছ, পূর্ব কেনসিংটনে সোমবার বিকালে দুই কিশোরী আহত হওয়ার পর ওই নারীকে আটক করা হয়েছে।

লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সে করে ওই দুই বালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নর্থ অ্যান্ড রোডে ওই ছুরিকাঘাতের পর পুলিশ ডাকা হয়েছে। পুলিশ গিয়ে দেখে সেখানে দুই কিশোরী আহতাবস্থায় পড়ে আছে।

তবে তাদের জখম মারাত্মক কিছু নয়। তাদের ওপর হামলা করার দায়ে আরেক কিশোরীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026