রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭

ক্যামব্রিজের কাছে হেরে গেল অক্সফোর্ড

ক্যামব্রিজের কাছে হেরে গেল অক্সফোর্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি র‍্যাংকিংয়ে বিশ্বখ্যাত অক্সফোর্ড হেরে গেল আরেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ক্যামব্রিজের কাছে।

তবে এটি-ই প্রথমবার নয়, বরং এ নিয়ে পরপর অষ্টমবারের মতো হারল ক্যামব্রিজের কাছে অক্সফোর্ড।

দি কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯ র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ১০টি বিষয়কে বিবেচনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে গবেষণা, শিক্ষার্থীদের সন্তুষ্টি এবং স্নাতকদের ভবিষ্যতের মতো বিষয়গুলো।

এ তালিকায় তৃতীয় স্থান পেয়েছে লন্ডন স্কুল অফ ইকোনোমিকস আর লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে চতুর্থ স্থানে।

র‍্যাংকিংয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে। এর আগে এটি ৭৩ নম্বরে ছিল আর এবার এক লাফে উঠে এসেছে ৩২ নম্বরে।

গাইডের চেয়ারম্যান ড. বার্নার্ড কিংস্টন বলেছেন, সাধারণত অক্সফোর্ড ও ক্যামব্রিজই তালিকার শীর্ষে থাকে কিন্তু ভবিষ্যতে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের চ্যালেঞ্জ জানাবে।

যেমন গবেষণার মানে ইম্পেরিয়াল ও লন্ডন স্কুল অফ ইকোনোমিকস কিছুটা এগিয়েই ছিল। মিস্টার কিংস্টন বলেন, যুক্তরাজ্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় আছে, যারা বিশ্বমানের বিবেচিত হতে পারে।

গাইডটি ২০০৭ সাল থেকে প্রতি বছর প্রকাশিত হচ্ছে এবং প্রকাশিত তথ্য-উপাত্তগুলো আমলে নিয়েই এ তালিকাটি করে থাকে।

প্রকাশকরা বলেন, ভালো স্নাতকের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে এবং প্রায় সব বিশ্ববিদ্যালয়েই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026