শনিবার, ৩০ মে ২০২৬, ১২:২৬

বার্মিংহামে মসজিদের বাহিরে মুসল্লিদের ওপর গাড়ি চাপায় আহত দুই

বার্মিংহামে মসজিদের বাহিরে মুসল্লিদের ওপর গাড়ি চাপায় আহত দুই

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বার্মিংহামে মসজিদের বাহিরে মুসল্লিদের ওপর গাড়ি চাপায় দুজন আহত হয়েছেন। বার্মিংহামের শাহজালাল মসজিদে বাহিরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হামলাকারীকে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত গ্রেফতার করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে নামলেও পুলিশের দাবি, হামলাকারী কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত নয়।

বয়স বিশের কাছাকাছি আহত দুই মুসল্লির একজনের মাথায় বেশ চোট লেগেছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এ ঘটনায় দেশটির মুসলিম পার্লামেন্ট সদস্য শাবানা মাহমুদ উদ্বেগ জানিয়ে বলেছেন, এমন কর্মকা-ে মুসলিম কমিউনিটির মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত কয়েকবছর যাবত ইউরোপসহ বেশ কয়েকটি দেশে একই ঘটনার চিত্র বৃদ্ধি পেয়েছে। গত ২৪ এপ্রিল কানাডার টরেন্টোতেও গাড়ি চাপায় ১০ পথচারী নিহত হয়, আহত হয় ১৫ জনেরও বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026