শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩

চলে গেলেন সাংবাদিক ইকবাল মনসুর

চলে গেলেন সাংবাদিক ইকবাল মনসুর

শীর্ষবিন্দু নিউজ: দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুর আর নেই।

বুধবার (২মে) সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও তিন বোনসহ অংসখ্য আত্মীয়–স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

ইকবাল মনসুর এক সুপরিচিত আলোকচিত্রী ছিলেন। তার ক্যামেরায় তোলা অনেক ছবি দেশে–বিদেশে প্রশংসিত হয়েছে।

ইকবাল মনসুরের জানাজার নামাজ আজ বুধবার বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক ইকবাল মনসুরের অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে শীর্ষবিন্দু পরিবার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026