রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৭

বৃটিশ তরুণী প্রেমিককে ছুরি দিয়ে কুপিয়েছে শারীরিক সম্পর্কের সময়

বৃটিশ তরুণী প্রেমিককে ছুরি দিয়ে কুপিয়েছে শারীরিক সম্পর্কের সময়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যৌন মিলন আরো উত্তেজনাকর করে তুলতে কিয়েরান বেওয়িক এর মাথা বালিশ দিয়ে ঢেকে দেয় তার প্রেমিকা জোয়ি এডামস। অন্তত, বেওয়িক তাই ভেবেছিলেন। কিন্তু মুহূর্তেই ঘটনা নেয় ভিন্ন মোড়।

নিজের প্রেমিককে শারীরিক সম্পর্ক স্থাপনকালীন সময় একটি ১০ ইঞ্চি ছুরি দিয়ে পাঁচবার আঘাত করে ১৯ বছর বয়সী এডামস। এমনকি সেসময় তিনি সেজে ছিলেন ভাঁড়’দের(ক্লাউন) মতন করে। তিনি জানতেন তার প্রেমিক ক্লাউন দেখলে ভয় পান।

বেওয়িককে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছে এডামস। তবে জানিয়েছে, বেওয়িক তাকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু খাওয়ায় এমনটা করেছে সে এবং ঘটনার সময় কি ঘটেছে তা  মনে নেই তার। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।

খবরে বলা হয়, ঘটনায় জড়িত দুইজন দুই ধরণের বক্তব্য দেয়ায় তা আদালত পর্যন্ত গড়ায়। বেওয়িক তার প্রেমিকাকে নির্মম ও স্যাডিস্টিক( অন্যকে আঘাত করে তা উপভোগ করে, বিশেষ করে যৌনকর্মের মধ্যে দিয়ে) বলে বর্ণনা করেন।

আদালতে শুনানি চলাকালীন সময়ে এডামস এর আইফোনে এক রক্তমাখা নারীর ছবি পাওয়া গেছে। ওই ছবির ক্যাপশন হচ্ছে, খুন হচ্ছে চিপসের ব্যাগের মতন। একটার পর থেমে থাকা যায়না। বিচারক জানিয়েছেন, এডামস বিছানায় টেপ ও ছুরি নিয়ে গেছিল। এ থেকে প্রমাণ হয় যে, এই হত্যা প্রচেষ্টা পূর্ব পরিকল্পিত ছিল।

বিচারক ক্রন্দনরত এডামসকে বলেন, আপনি  যৌন মিলনের সময় জনাব বেওয়িককে গুরুতরভাবে আঘাত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি নিশ্চিত যে ওই সময়ের আগেই আপনি মদ ও মাদকের ডুবে ছিলেন। তখন আপনার ভেতরের স্যাডিস্টিক পারসোনালিটি আধিপত্য করছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026