রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৬

ব্রিটেনে ছুরিকাঘাত ও বন্দুক হামলাজনিত অপরাধ বৃদ্ধি পেয়েছে পুলিশে বাজেট কাটের ফলে

ব্রিটেনে ছুরিকাঘাত ও বন্দুক হামলাজনিত অপরাধ বৃদ্ধি পেয়েছে পুলিশে বাজেট কাটের ফলে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ সরকার পুলিশের বাজেট বরাদ্দ হ্রাস করার ফলে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মেট্রোপলিটন পুলিশ চিফ সুপারিন্টেনডেন্ট জেফ বুথি হুঁশিয়ার করে বলেছেন, ব্রিটেনের রাস্তায় যেভাবে সহিংস ঘটনা বাড়ছে তা মোকাবেলায় অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হয়ে পড়েছে। ইন্ডিপেনডেন্ট

এদিকে পরিসংখ্যান বলছে, গত বছর ইংল্যান্ড ও ওয়েলস’এ ছুরিকাঘাতজনিত অপরাধ ২০ ভাগ ও বন্দুক হামলা ১১ ভাগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া পুলিশকে সন্ত্রাস ও সাইবার অপরাধকে মোকাবেলায় বাড়তি নজর দিতে হচ্ছে।

জেফ বুথি বলেন, পুলিশের বরাদ্দ ও উপরকরণ বৃদ্ধির জন্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সহিংসতা মোকাবেলায় যা যথাযথভাবে হচ্ছে না। রাতারাতি এর কোনো সমাধান সম্ভব নয়। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কমিটির কাছে এসব কথা গত বুধবার বলেছেন জেফ বুথি।

রাস্তায় সহিংসতা ঠেকাতে পুলিশের জন্যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের প্রয়োজন উল্লেখ করে জেফ আরো বলেন, বেশিরভাগ আক্রমণের ঘটনা ঘটে তরুণদের মাধ্যমে। এধরনের সহিংস অপরাধের মূল কারণ বের করতে তাদের পরিবার, স্কুল ও সামাজিকভাবে মোকাবেলার পথও বের করতে হবে। ভিন্ন উপায়ে এধরনের সমস্যার সমাধান করতে হবে। এজন্যে কম্যুনিটি পুলিশের কাজ আরো বৃদ্ধির পরামর্শ দেয়ার পাশাপাশি সরকারের স্বল্প মেয়াদী পরিকল্পনার সমালোচনা করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026