শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭

টাওয়ার হ্যামলেটসে জন বিগস দ্বিতীয়বারের মতো নির্বাহী মেয়র পূন:নির্বাচিত

টাওয়ার হ্যামলেটসে জন বিগস দ্বিতীয়বারের মতো নির্বাহী মেয়র পূন:নির্বাচিত

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে অধিক বাঙ্গালীদের বসতি এলাকা টাওয়ার হ্যামলেটস সবসময় আলোচনা-সমালোচনায় মুখর থাকে।

আর এবার স্থানীয় সরকার নির্বাচনেও এর ব্যাতিক্রম হয়নি। অনেক জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে টাওয়ার হ্যামলেটস এর মেয়র নির্বাচিত হলেন লেবার দলের প্রার্থী জন বিগস।

সদ্য নির্বাচিত নির্বাহী মেয়র জন বিগস এর প্রাপ্ত ভোট হল ৩,৭৬১৯। নির্বাচনের তার নিকটম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছেন পিপলস এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস এর রাবিনা খান। তার প্রাপ্ত ভোট হল ১৩১১৩ এবং তৃতীয় স্থানে রয়েছেন এস্পায়ারের অহিদ আহমদ।তিনি পেয়েছেন ১১১০৯ ভোট। কনজারভেটি পার্টির আনোয়ারা আলী পেয়েছন ৬১৪৯।

দ্বিতীয় ধাপে এখন ভোট গননা চলছে। এরপর শুরু হবে বিভিন্ন বারার কাউন্সিলারদের ফলাফল প্রকাশ। বিভিন্ন সূত্রে জানা গেছে এবারের নির্বাচনে ১ লাখ ৯১ হাজার ২৪৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮০ হাজার ২৫২ জন ভোটার। এর মধ্যে পোস্টাল ভোট পড়েছে ১৯ হাজার ৮৩টি। ভোট পড়েছে ৪১.৯৬ শতাংশ।

প্রাপ্ত ভোট থেকে কোন প্রার্থই ৫১ পার্সেন্ট না পাওয়ায় দ্বিতীয় চয়েস এর ভোট গণনা হয়। সে সেক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্ধি জন বিগস ও রাবিনা খানকে যারা দ্বিতীয় চয়েস ভোট দিয়েছিলেন তার মধ্য থেকে প্রাপ্ত ভোট প্রথম চয়েস ভোট যোগ করে নতুন করে আবারো নির্বাহী মেয়র নির্বাচিত হলেন জন বিগস।

উল্লেখ্য, টাওয়ার হ্যামটেস কাউন্সিলে প্রথমবারের মত নির্বাহী মেয়র নির্বাচন হয় ২০১০ সালে। সে সময় প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে লেবার দলের সাবেক কাউন্সিলার ও লীডার লুতফুর রহমান ২৩হাজার ২শ ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫১.৭৬ পাসেন্ট।

এরপর ২০১৪ সালে আবারো দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হন লুৎফুর রহমান। তবে ২০১৫ সালে বিভিন্ন অভিযোগে তাকে আদালতের রায়ে মেয়র পদ থেকে সরে যেতে। একই বছর নির্বাচনে মেয়র নির্বাচিত হন জন বিগস। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন লুৎফুর সমর্থিত রাবিনা খান। গত নির্বাচনে জন বিগস পেয়েছিলেন প্রাপ্ত ভোটের ৪০ পার্সেন্ট। আর রাবিনা খান পেয়েছিলেন ৩৭.৮১ পার্সেন্ট ভোট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026