শীর্ষবিন্দু নিউজ: ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে রাজধানী লন্ডনের তিনটি বারায় ১৬ জন ব্রিটিশ–বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ইংল্যান্ডের ১৫০ কাউন্সিলে নির্বাচন হয়, যার অনেকগুলোর ফল এখনো ঘোষণার অপেক্ষায়।
বৃহস্পতিবার পুরো দেশজুড়ে ১৫০টি স্থানীয় কাউন্সিল, মেট্রোপলিটন এবং ডিস্ট্রিক কাউন্সিল নির্বাচন হয়েছে। এর মধ্যে ইস্ট লন্ডনের নিউহাম কাউন্সিলের নির্বাচনেও ব্যাপক সাফল্য দেখিয়েছেন বাংলাদেশী লেবার দলীয় কাউন্সিলার প্রার্থীরা।
এবারের স্থানীয় কর্তৃপরে এ নির্বাচনে লন্ডন ও এর বাইরের বিভিন্ন এলাকায় বিপুল ব্রিটিশ–বাংলাদেশী প্রধান তিন রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি ও লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্থানীয় সময় গতকাল দুপুর পর্যন্ত ঘোষিত ফলাফলে লন্ডনের ক্যামডেন বারায় ছয় জন, রেডব্রিকজ বারায় আটজন এবং ক্রয়ডন বারায় দুইজন ব্রিটিশ–বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলরদের ভোট গণনা চলছিল বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। এ বারায় ২১৩ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে বেশির ভাগই ব্রিটিশ–বাংলাদেশী। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া লন্ডনের নিউহ্যাম বারায় লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আট ব্রিটিশ–বাংলাদেশীর প্রত্যেকের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্যামডেন বারায় গতবারও ছয়জন কাউন্সিলর ছিলেন ব্রিটিশ–বাংলাদেশী। বর্তমান ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক এক সময় এ বারার কাউন্সিলর ছিলেন।
রেডব্রিজ বারায় ব্রিটিশ–বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবারই প্রথম। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে নির্বাচিত এ বাঙালিরা হলেন– সৈয়দা সায়মা আহমদ, তাইফুর রশীদ, সৈয়দ শামসিয়া আলী, জোৎসনা ইসলাম, খায়ের চৌধুরী, শাম ইসলাম, খালেদ নুর ও মোহাম্মদ জামাল উদ্দিন।
ক্রয়ডন বারায় হুমায়ুন কবরি ও শেরওয়ান চৌধুরী দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
টাওয়ার হ্যামলেটসে দুপুর পর্যন্ত ১৫০টি কাউন্সিলের মধ্যে ১১০টির ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, লন্ডন মহানগরে লেবার পার্টির অবস্থান ভালো হলেও দেশব্যাপী মতাসীন কনজারভেটিভ পার্টি ১ শতাংশ বেশি ভোট টানতে সম হয়েছে। তৃতীয় রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাট–লিবডেম এ স্থানীয় কর্তৃপরে নির্বাচনে দেশব্যাপী বিজয়ী কাউন্সিলরের সংখ্যা বাড়িয়েছে।
তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পে প্রচার চালানো দল ইউকিপের ভরাডুবি হয়েছে এ নির্বাচনে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেশব্যাপী লেবার পার্টির বিজয়ী কাউন্সিলরের সংখ্যা ১৫৬২, যা আগের চেয়ে ৪৮ জন বেশি।
আর কনজারভেটিভের সংখ্যা আগের মতোই ৯৪৮। লিবডেমের কাউন্সিলর ৩৪৫, যা আগের চেয়ে ৩৫ জন বেশি। ইউকিপের কাউন্সিলর ১০৬ থেকে তিনজনে নেমে এসেছে।
বিগত নির্বাচনে নিউহাম কাউন্সিলের ৬০টি সিটের মধ্যে সবকটিতেই জয়লাভ করে লেবার। এবার সর্বশেষ প্রকাশিত ফলাফলে ভিত্তিতে দেখাগেছে ৫৭টি সিটে জয় লাভ করেছে লেবার। বাকী তিন সিটের ফলাফল আসেনি।
বাংলাদেশীদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন বলে স্যোশাল মিডিয়ায় এসেছে তারা হচ্ছেন পঞ্চম বারের মত বেকটন ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন আয়শা চৌধুরী (১৭১৭), প্রথমবারের মত লিটিল ইলফোর্ড থেকে ব্যারিস্টার নাজির আহমদ পেয়েছেন ৩হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, গ্রীন স্ট্রিট ওয়েস্ট ওয়ার্ড থেকে হানিফ আব্দুল মুহিত (২৯৯১), মমতাজ খান (২৫৯১) নির্বাচিত হয়েছেন।
প্লাস্টো নর্থ থেকে জুলফিকার আলী ২৭৩৭, গ্রীন স্ট্রিট ওয়ার্ড থেকে মোহাম্মদ আব্দুল্লা আলী ২৯৭৩, মোহাম্মদ মুজিবুর রহমান ২৯৪১, নিলুফা জাহান ২৯১৫, ফরেস্ট গেইট সাউথ থেকে তাহমিনা রহমান ২৫১০, ফরেস্ট গেইট নর্থ থেকে এনামুল ইসলাম ২০৭০।
বাংলাদেশীদের জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ নির্বাচন ছিল টাওয়ার হ্যামলেটসে। চার বছর পরের এ নির্বাচনে আবারো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির জন বিগস। তিনি ভোট পেয়েছেন ৪৪ হাজার ৮৬৫টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঙালি প্রার্থী রাবিনা খান পেয়েছেন ১৬ হাজার ৮৭৮ ভোট। এ বারায় লেবার পার্টির মনোনয়নে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন ব্রিটিশ-বাংলাদেশী।