বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭

লেবাননে প্রথম পার্লামেন্ট নির্বাচন

লেবাননে প্রথম পার্লামেন্ট নির্বাচন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: লেবাননে ২০০৯ সালের পর এই প্রথম রবিবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পার্লামেন্টের ১২৮টি আসনের জন্য এবারের নির্বাচনে ৯৭৬ নিবন্ধিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে ১১১ জন নারী প্রার্থী। ২০১৩ সালেই বর্তমান পার্লামেন্ট সদস্যদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দফা তাদের মেয়াদ বাড়ানো হয়। খবর সিনহুয়া’র।

সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে আরো ১১ মাসের জন্য সংসদ সদস্যদের মেয়াদ বাড়ানো হয়েছে। লেবাননের পার্লামেন্ট দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করে এবং সরকারকে অনুমোদন দেয়। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে মনোনয়ন দেন। এরপর তাকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের আস্থা নিশ্চিত করতে হয়।

পার্লামেন্টকে কর ধার্য ও বাজেট পাশের মতো বড় ধরনের আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। ২০১৪ সালের ২৫ মে তৎকালীন প্রেসিডেন্ট মিশেল সুলেমানের মেয়াদ শেষ হওয়ার পর লেবাননের পার্লামেন্ট একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্যর্থ হয়। এতে প্রেসিডেন্ট পদে শূন্যতার সৃষ্টি হয়। প্রায় আড়াই বছর এই অবস্থা বিরাজ করে। সিনহুয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026