বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১২

মাহাথিরের জয়ে মালয়েশিয়ায় দু’দিনের সাধারণ ছুটি

মাহাথিরের জয়ে মালয়েশিয়ায় দু’দিনের সাধারণ ছুটি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: দৃশ্যত ড. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও কে সরকার গঠন করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দেশটির রাজা। পরাজিত হলেও রাজার ওপর আস্থা রেখেছেন নাজিব রাজাক।

এদিকে, মালয়েশিয়ার চিফ সেক্রেটারি আলী হামসা বৃহস্পতিবার (১০ মে) ও শুক্রবার (১১ মে) সাধারণ ছুটি ঘোষণা করেছেন। তিনি বলেন, যে সব স্টেটে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, সেখানে সাধারণ ছুটি রোববার (১৩ মে) স্থলাভিষিক্ত হবে।

ছুটি আইন-১৯৫১ এর ৮ ধারা অনুযায়ী এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সাধারণ ছুটির মধ্যেই বৃহস্পতিবারই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ শপথে গ্রহণ হতে পারে।

মাহাথির মোহাম্মদ দেশটির ১৪ তম সাধারণ নির্বাচনে বিরোধী জোট পাকাতান হারাপান (পিএইচ) থেকে প্রধানমন্ত্রী পদে জয়লাভ করেন।

তার এই জয়ের মধ্যে দিয়ে মালয়েশিয়ায় বারিসান নাশিওনাল (বিএন) জোটের দীর্ঘ ৬০ বছরের শাসনের অবসাট ঘটল। যে জোটের হয়ে মাহাথিরও দীর্ঘ ২১ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চলে যাওয়ার পর এই জোটের প্রধানমন্ত্রী নাজিব তুন নাজাক সীমাহীন দুর্নীতে জড়িয়ে পড়েন। অর্থনৈতিক ধসের মুখে পড়ে মালয়েশিয়া। মাহাথির তাকে পদত্যাগের আহ্বান জানান। নাজিব এ আহ্বান না শোনায় বিরোধী জোট পাকাতান হারাপান থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহাথির মোহাম্মদ।

নিজ পরাজয়ের পর নাজিব রাজাক বলেছেন, রাজাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশ্লেষকরা বলছেন, নাজিব রাজাক হয়তো রাজার কাছ থেকে বুকে পানি পাওয়ার মতো কোনো সুসংবাদ শোনার প্রত্যাশা করছেন। ওদিকে বিজয়ী জোট পাকাতান হারাপান রাজার প্রতি আহ্বান জানিয়েছে।

তারা বলেছে, তাদের জোট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ জন্য তাদের নেতা মাহাথির মোহাম্মদকে যেন প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে শপথ পড়ান তিনি। মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেছেন, তাকে সমর্থন করছেন ১৩৫ জন নবনির্বাচিত এমপি। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১২ টি আসন।

সেক্ষেত্রে তার সমর্থন অনেক বেশি আছে। তাই তিনি আশাবাদী। মনে করেন, তিনি একক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছেন এবং সরকার গঠন করতে পারবেন। একই সঙ্গে তিনি আশা করেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো হবে।

সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, তাকে সমর্থন করছে তার জোটের যে চারটি দল তারা রাজার কাছে লিখিত আবেদন করেছে। তাতে সপ্তম প্রধানমন্ত্রীকে এখনই শপথ পড়ানোর অনুষ্ঠান আয়োজন করতে আহ্বান জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026