রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬

সন্দেহভাজন ড্রাগ উদ্ধার হোম অফিসের হেড কোয়াটার থেকে

সন্দেহভাজন ড্রাগ উদ্ধার হোম অফিসের হেড কোয়াটার থেকে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে হোম অফিসের ভেতর থেকে সন্দেহভাজন এ ক্লাস ড্রাগ উদ্ধার করেছে পুলিশ।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছেন গত ৩ মে হোম অফিসের মার্শাম স্ট্রিট ভবন থেকে খুবই কম পরিমানের এই ড্রাগের সন্ধান পায় নিরাপত্তা কর্মীরা।

অফিসাররা উক্ত ড্রাগ জব্দ করলেও আর কোন পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। তবে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

জানিয়েছে এই ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে যখন পাকিস্থানী বংশোদ্ভুত সাজিদ জাবেদ হোম সেক্রেটারী হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ঠিক কয়েক দিন পর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026