মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৬

তদন্ত শুরু: বন্ধ হওয়া ক্যামব্রিজ অ্যানালাইটিকার বিষয়ে

তদন্ত শুরু: বন্ধ হওয়া ক্যামব্রিজ অ্যানালাইটিকার বিষয়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বন্ধ হয়ে যাওয়া তথ্য বিশ্লেষণকারী ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালাইটিকার তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তথ্যফাঁস সংক্রান্ত কেলেংকারীর প্রেক্ষিতে গতমাসে নিজেদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া, এখনও পরিষ্কার নয় যে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় প্রতিষ্ঠানটির কতখানি সম্পৃক্ততা ছিলো।

প্রসিকিউটররা ক্যামব্রিজ অ্যানালাইটিকার সাবেক কর্মীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজছে। এর পাশাপাশি, প্রতিষ্ঠানটির সাথে কাজ করা কয়েকটি ব্যাংকের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে যেগুলো তারা ফেসবুকের কাছ থেকে সংগ্রহ করেছেলো, সেগুলো ঠিক কিভাবে ব্যবহৃত হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তের সাথে সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা জানান। এছাড়া, প্রতিষ্ঠানের অতীত আর্থিক লেনদেনগুলো পর্যালোচনা করে দেখছে তদন্তকারীরা।

প্রসঙ্গত, ফেসবুকের ৯ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে সম্প্রতি বিভিন্ন মামলা ও তদন্তের মুখে পড়ে ক্যামব্রিজ অ্যানালাইটিকা। এর ধারাবাহিকতায়, গতমাসে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় ২০১৩ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ এ কোম্পানিটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026