শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮

লুটনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্টিত

লুটনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্টিত

গত ১৩ মে রোববার বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সুন্দর ও সফল ভাবে সমাপ্ত হলো লুটন মুসলিম এসোসিয়েশন ব্যাডমিন্টন টুর্নমেন্ট ২০১৮।

লুটন স্পোর্টস ভিলেজ, বাটারফিল্ড গ্রিন রোডে অবস্থিত বিশাল স্পোর্টস সেন্টারে মিল্টনকিন্স ও লুটন থেকে আগত ৪০ জন খেলোয়াড় এই খেলায় অংশ গ্রহন করেন ।

রোদেলা এই সুন্দর দিনে এবং অসাধারণ পরিবেশে সারাদিন ব্যাপী চমৎকার খেলা উপভোগ করেন আগত দর্শকবৃন্দ. লুটন মুসলিম এসোসিয়েশনের পক্ষ থেকে একদল তরুণ অনেক কষ্ট ও পরিশ্রম করে খুব সুন্দর ও সফল এই খেলার আয়োজন করে।

ফাইনাল খেলায় মাসুম ও তাজ জুটি আফজাল এবং সায়েম জুটিকে পরাজিত করে চাম্পিতিয়ান শিরোফা অর্জন করেন এবং তৃতীয় স্থান দখল করেন রাহাত ও মনি এবং চতুর্থ স্থান অর্জন করেন আবু ইউসুফ এবং সাইদুল জুটি। সুসংঘটিত খেলার সার্বিক ত্বত্তাবদানে ছিলেন শরিফুর রহমান, মাসুদ আহমদ, মাহবুবুর রহমান, শামসুল ইসলাম, মুনসুর আলী, আক্তার আহমেদ, শহিদ আহমেদ, আশরাফুল হক খান এবং এহসান আহমেদ।

চূড়ান্ত ম্যাচে রেফারি দায়িত্য পালন করেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং অন্যান রেফারিরা ছিলেন ব্যারিস্টার সাইফুল ইসলাম, শেলিম মিয়া, গিয়াস মিয়া, মাসুদ আহমেদ ও মাহবুবুর রহমান।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফারুক ফুহাদ চৌধুরী, মঈন উদ্দিন, প্রমুখ। সকল রেফারিদের গলায় মেডেল পরিয়ে দেন সাউথ মুসলিম এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মিজানুর রশিদ স্বপন।

প্রধান অথিতির বক্তব্যে সাংবাদিক ক্যারল বলেন, খেলাধুলা মন ও দেহকেই শুধু সুস্থ রাখেনা, মানুষকে মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা, মানুষকে সকল ধরণের খারাফ কাজ থেকে বিরত রাখে, খেলাধুলার মাধ্যমে মন মানুষিকতা সতেজ হয়, তাই দৈনিন্দন কাজ কর্মের পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত।

বিশেষ করি আমাদের তরুণ সমাজকে খেলা ধুলায় আরও উৎসাহিত করতে হবে। তরুণরা ঘর বন্দী হয়ে শুধু ইন্টারনেট নিয়ে ব্যাস্ত থাকে। শারীরিক সুস্থতার জন্য ফিজিক্যাল খেলাধুলার প্রয়োজন।

বিজয়ীদের এবং খেলায় অংশগ্রহণকারীদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান ব্যাডমিন্টন টুর্নামেন্টের পক্ষ থেকে খেলার অন্যতম আয়োজক এবং লুটন মুসলিম এসোসিয়েশন এর প্রেসিডেন্ট শরিফুর রহমান।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026