শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩৩

এ বছরও রোজা করতে পারবেন না চীনের মুসলিমরা

এ বছরও রোজা করতে পারবেন না চীনের মুসলিমরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: এবছরও রোজা করতে পারবেন না চীনের মুসলিমরা। সংখ্যালঘু অধ্যুষিত শিনজিয়াং অঞ্চলে মুসলিমদের রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি চাকরিজীবী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা রোজা রাখতে পারবেন না। পাশাপাশি মুসলিম মালিকদের রেস্তোরাঁ খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চীনা সরকারি ওয়েবসাইটগুলিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷

শিনজিয়াং অঞ্চলে মূলত চিনের মুসলিম উইঘুর সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। গত কয়েক বছর ধরে এই অঞ্চলে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে চীনের কমিউনিস্ট সরকার।

শিনজিয়াংয়ের জিংহি কাউন্টির সরকারি খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, পুরো রমজান মাসে হোটেল, রেস্তোরাঁ-সহ যাবতীয় খাবারের দোকান খোলা রাখতে হবে।

উইঘুরের মানবাধিকার সংগঠনগুলো মনে করেছে, এর ফলে জাতিগত উত্তেজনা বাড়বে। গত কয়েক বছরে এ অঞ্চলে জাতিগত দাঙ্গায় শত শত মানুষের মৃত্যু হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026