রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪

বাংলাদেশের উদীয়মান অর্থনীতির উপর লিংকন বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের উদীয়মান অর্থনীতির উপর লিংকন বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং লিংকন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের যৌথ উদ্যোগে বিকাশমান ও উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক অর্জন এবং বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সুবিধার উপর একটি সেমিনার গত ০৮ মে ২০১৮ তারিখে লিংকন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সেমিনারে সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন ভিজিটিং লেকচারার হিসেবে “ওহাবংঃসবহঃ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং রহ ধহ ঊসবৎমরহম ঊপড়হড়সু : ঊারফবহপব ভৎড়স ইধহমষধফবংয” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রায় দুই ঘন্টাব্যাপী এ উপস্থাপনায় তিনি বাংলাদেশের গৌরবময় ইতিহাস, সংগ্রাম ও মুক্তিযুদ্ধ, অর্থনীতির ক্রমাগত বিকাশসহ অতি সাম্প্রতিক স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের পদার্পন এবং এর প্রেক্ষাপটে ভবিষ্যত ব্যবসা – বানিজ্য ও বিনিয়োগ সুযোগ এবং প্রনাদনার চিত্র তুলে ধরেন।

এ সেমিনারে উদীয়মান অর্থনীতির উপর গবেষনারত গবেষক এবং এ বিষয়ে আঞ্চলিক ব্যবসায় বিভাগের মাষ্টার্স পর্যায়ের ছাত্র-ছাত্রীগণ যোগদান করেন। উল্লেখ্য যে, সহকারী হাই কমিশনারের এ লেকচারের মাধ্যমে প্রথমবারের মতো মাষ্টার্স-এর পাঠ্যক্রমে উদীয়মান অর্থনীতির বিষয়াদির মধ্যে বাংলাদেশকে অন্তর্ভূক্ত করা হয়েছে। মধ্য আয়ের দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা বাংলাদেশের অর্জন করার বিষয়টি দ্রুত যুক্তরাজ্যের একাডেমিক ও নীতি নির্ধারক মহলে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে সহকারী হাই কমিশন।

এ মাষ্টার্স কোর্সটি পরিচালনা করেছেন লিংকন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুর রহমান এবং এক্সটার্নাল পরীক্ষক হিসেবে রয়েছেন লীডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়সাল আহমেদ।

এর আগে বিশ্ববিদ্যালয়ে পৌছলে প্রোভিসি ডঃ ক্রেইট মার্স এর পক্ষে সহকারী হাই কমিশনারকে স্বাগত জানান আন্তর্জাতিক ব্যবসা বিভাগের বিভাগীয় প্রধান সিওবহান গগজিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026