শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৭

পূর্ব লন্ডনে যাত্রা শুরু করল মাহি সুইটস

পূর্ব লন্ডনে যাত্রা শুরু করল মাহি সুইটস

শীর্ষবিন্দু নিউজ: গত ১৪ই মে সোমবার পূর্ব লন্ডনের মাইলেন্ডের বার্ডেট রোডে নতুন এক ব্যবসা প্রতিষ্ঠান মাহি সুইটস উদ্বোধন করেন স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

এই ব্যবসা প্রতিষ্ঠানে ফ্রুট জুস, চা, কফি, আইসক্রিম সহ বাচ্চাদের জন্য রয়েছে এখানে বিভিন্ন ধরনের সুইট সামগ্রি। খাবারের গুণগত মান ও ভাল কাস্টমার সার্ভিসের আঙ্গিকার ব্যক্ত করে মাহি সুইটস এর অন্যতম পরিচালক রেজওয়ানুল ইসলাম দুলাল কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন ।

পবিত্র মাহে রমজানে ভিন্ন ধরনের নিজস্ব  ইফতারের আয়োজন রয়েছে বলে জানালেন আরেক পরিচালক তছবির চৌধুরী শিমুল। ফিতা কেটে উদ্বোধন করার পর ব্যাবসা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাইলেন্ড মসজিদ এর ইমাম মাওলানা মশাহিদ উদ্দিন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এম এ মালেক, লেখক সায়েখ মোহাম্মদ রহমান, ব্যাবসায়ী এম এ সালাম, ব্যাবসায়ী এমাদুর রহমান এমাদ, মাহফুজুর রহমান, হূমায়ুন কবির, কামরুল ইসলাম, মিসবা জামান সোহেল, নাসির আহমদ, আব্দুল মোতালেব লিটনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026