রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪

প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপির সাথে গ্রেটার সিলেট কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপির সাথে গ্রেটার সিলেট কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: খায়রুল আলম লিংকন: গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ওয়েলস রিজিয়নের উদ্দ্যোগে নিউপোর্ট শহরে গত মঙ্গলবার যুক্তরাজ্য সফররত জিএসসির মৌলভীবাজার জেলা কমিটির সাবেক চেয়ারপার্সন ও প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলীর সহধর্মীনি মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের সংসদ সদস্য প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপির সাথে এক মতবিনিময় সভা  সংগঠনের চেয়ারপার্সন মোহাম্মদ আসকর আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহ শাফী কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ও  সাউথ ওয়েলস রিজিয়নের সাবেক চেয়ারপার্সন কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ,  সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সেক্রেটারি সৈয়দা সানজিদা সারমিন, সাউথ ওয়েলস রিজিয়নের সাবেক সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার, সাউথ ইষ্ট  রিজিয়নের  চেয়ারপার্সন হেলাল তফাদার, ব্রিস্টল প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি খায়রুল আলম লিংকন, সাউথ ওয়েলস রিজিয়নের সাবেক চেয়ারপার্সন এস এ রহমান মধু,  চেম্বার এর সেক্রেটারি মাহবুব নুর মাবস, আব্দুল মালিক, গোলাম মতুজা, শাহ্‌ আনোয়ার আলী, গোলাম আবু সালেহ সুয়েব, হাবিবুর রহমান মকবুল, শাহ্‌জাহান আহমদ, আব্দুল কাইয়ুম কায়েস,নজরুল ইসলাম, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, আলহাজ্ব ছালিক মিয়া, বেলায়েত হোসেন খাঁন, আলমগীর আলম, আব্দুর রউফ তালুকদার, রকিবুর রহমান, ফখরুল ইসলাম,  সিতাব আলি, আনহার মিয়া,  শিহাব উদ্দিন, কবির আহমদ,  আবিদুর রহমান কাবিদ ও শাহ্‌জাহান তালুকদার শাওনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বাংলাদেশ বিমানের  ডাইরেক্ট ফ্লাইট সিলেট থেকে চালু  করাক্স মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়ন সহ প্রবাসীদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরা হয়।

প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন এমপি তার বক্তব্যে বলেন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান সর্বজনস্বীকৃত, প্রবাসীরা স্বভাবতই শিকড়ের টানে দেশকে বেশি অনুভব করেন। আর এই অনুভবকে কাজে লাগিয়ে দলমত নির্বিশেষে দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, দেশ মাতৃকার প্রতি হৃদ্যতা আছে বলেই দেশের সব দূর্যোগপূর্ণ সময়ে প্রবাসীরা এগিয়ে আসেন তিনি গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ভূয়শী প্রশংসা করে প্রবাসীদের দাবী দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী সহ সরকারের বিভিন্ন মন্ত্রীর  কথা বলবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026