রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪

প্রিন্স হ্যারি-মার্কেল ও প্রিন্স উইলিয়াম কাঁদলেন বিয়ের আগে

প্রিন্স হ্যারি-মার্কেল ও প্রিন্স উইলিয়াম কাঁদলেন বিয়ের আগে

শীর্ষবিন্দু নিউজ: বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে রিহার্সেল দিতে গিয়ে কেঁদেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। তাদের কান্না দেখে কেঁদেছেন প্রিন্স হ্যারির বড়ভাই প্রিন্স উইলিয়ামও।

কিন্তু কেন? এর কারণ হচ্ছেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের পিতা থমাস মার্কেল। আজ তার মেয়ে ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের সঙ্গে প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির বিয়ে। আর তাতে উপস্থিত ছিলেন না তিনি। এর কারণ, তিনি হার্ট এটাকে আক্রান্ত। চিকিৎসা নিচ্ছেন যুক্তরাষ্ট্রে।

ওদিকে বিয়ের আনুষ্ঠানিকতা কেমন হবে তা নিয়ে বর ও কনে রিহার্সেল করেছেন বৃহস্পতিবার। তখন বার বার পিতার অনুপস্থিতি কাঁদিয়েছে মেগান মার্কেলকে। আর তা দেখে কেঁদেছেন প্রিন্স হ্যারিও। ছোট ভাইয়ের হবু বউ, ছোটভাইকে এভাবে কাঁদতে দেখে অশ্রুসজল হয়ে যান প্রিন্স উইলিয়ামও। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে উইন্ডসোরে অবস্থিত সেইন্ট জর্জেস চ্যাপেলে। আজ সেখানেই আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন হ্যারি-মার্কেল।

বৃহস্পতিবারের ওই রিহার্সেলে উপস্থিত ছিলেন এমন একটি সূত্র দ্য সান’কে বলেছেন, মেগান মার্কেলের পিতা যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাকে মিস করছেন কনে। এই কষ্টে কেঁদে ফেলেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি। তা দেখে আপসেট হয়ে পড়েন প্রিন্স উইলিয়ামও। পিতা থমাস মার্কেলকে (৭৩) বার বার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন মার্কেল।

কিন্তু বরাবরই তিনি বৃটেনে আসতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলছেন, হার্ট এটাকে ভুগছেন বলে মনে হচ্ছে তার। এই রাজকীয় বিয়ে প্রত্যক্ষ করতে উইন্ডসোর এলাকায় সারা বিশ্ব থেকে রাজপরিবারের কমপক্ষে দেড় লাখ ভক্ত সমবেত হয়েছিলেন।

ওদিকে পিতার অনুপস্থিতিতে কে কনে মেগান মার্কেলকে বিয়ের মঞ্চ পর্যন্ত নিয়ে যাবেন! হ্যাঁ, এক্ষেত্রে পিতার দায়িত্ব পালন করেন হবু শ্বশুর প্রিন্স চার্লস। গাড়ি থেকে নামার পর তিনিই মেগান মার্কেলকে বিয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছে দেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন থমাস মার্কেল। তিনি বলেছেন, এ জন্য তিনি সম্মানীত বোধ করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026