বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০

হাজী বহনকারী বাস উল্টে বাংলাদেশীসহ ৯জন নিহত সৌদি আরবে

হাজী বহনকারী বাস উল্টে বাংলাদেশীসহ ৯জন নিহত সৌদি আরবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মধ্যপ্রাচ্যের সৌদি আরবের মক্কা-মদিনা রোডে ওমরাহ হাজীদের বহনকারী একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় এক বাংলাদেশীসহ ৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র খালেদ আল-ছাহলি জানান, রবিবার (২০ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, পবিত্র ওমরাহ হাজীদের বহনকারী দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিলো ৯৬ ব্রিজের কাছে উল্টে যায়। এতে ৯ জন নিহত হন। আহত হন অন্তত ১৮ জন।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে এক বাংলাদেশী রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026