বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১

ট্রাম্প-পুতিনসহ বিশ্ব নেতাদের রমজানের বার্তা দিয়ে আরব বালকের বিজ্ঞাপন: ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে তোলপাড়

ট্রাম্প-পুতিনসহ বিশ্ব নেতাদের রমজানের বার্তা দিয়ে আরব বালকের বিজ্ঞাপন: ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে তোলপাড়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বিশ্বনেতাদের কাছে আহ্বান জানাচ্ছে এক মুসলিম বালক। কুয়েতের মোবাইল ফোন অপারেটর জেইনের বানানো এমন একটি বিজ্ঞাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গা ও সমুদ্রের উত্তাল ঢেউয়ে হাবুডুবু খাওয়া শরণার্থীদের দুর্দশাও দেখানো হয়েছে।

গত ১৭ মে ভিডিওটি ছাড়া হয়েছে। এতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, কিম জং উন, অ্যাঞ্জেলা মেরকেল, জাস্টিন ট্রুডো ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেসের কাছে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের আহ্বান জানাচ্ছে ওই শিশুটি।

ভিডিওতে দেখা যায়, নির্বিকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রমজানের শুভেচ্ছা জানায় ওই বালক। সে তাকে একসঙ্গে ইফতারের আহ্বান জানিয়ে বলে, এই ব্যাপক ধ্বংসস্তূপের মধ্যে আপনি আমার বসতবাড়িটি খুঁজে দেখতে পারেন।

এর পর রুশ প্রেসিডেন্টের হাত ধরে তাকে যুদ্ধে নিজের পরিবার হারানোর বর্ণনা দেয় শিশুটি। পরে সমুদ্রসৈকতে দেখা হয়, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ও কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে।

এ সময়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ে বিপর্যস্ত শরণার্থীদের তীরে আসতে দেখা যায়।

৩ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওর একটি দৃশ্যে দেখা যায়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেস রাখাইনে জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য সাহায্য চাচ্ছেন।

এরপর উত্তর কোরীয় নেতা কিম জং উন বিষণ্ণ মন নিয়ে বালকের বোমায় বিধ্বস্ত শয়নকক্ষের সামনে দাঁড়ানো। এ সময়ে বেদনায় তার মাথা নুয়ে পড়ে।

ভিডিওতে বালকটিকে ফিলিস্তিনের বীরকন্যা আহেদ তামিমির মতো একটি শিশুকন্যাকে কারাগার থেকে মুক্ত করে দিতে দেখা গেছে।

গত বছর অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলি সেনাদের লাথি চরথাপ্পড় মারার দায়ে আহেদ তামিমিকে কারাগরে আটকে রাখা হয়েছে।

‘আমাদের ইফতার হবে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে’- গাইতে গাইতে ভিডিওটি শেষ হতে দেখা যায়। যেখানে বালকটি আরব বিশ্বের নেতাদের আল–আকসা মসজিদের কুব্বাত আল সাখরার দিকে নিয়ে যেতে দেখা যায়।

ফিলিস্তিনিরা সবসময়ই জেরুজালেমকে তাদের রাজধানী দাবি করে আসছে। কিন্তু ইসরাইলি আইনে দাবি করা হয়েছে, পুরো জেরুজালেম শহর তাদের রাজধানী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026