রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১

যে ট্রেন চলে শিশুদের পরিচালনায়

যে ট্রেন চলে শিশুদের পরিচালনায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পাহাড় ঘেরা শহরের মধ্য দিয়ে প্রতিদিন ছুটে চলে একটি ট্রেন।

এই ট্রেনটি পৃথিবীর সবচেয়ে বড় কিংবা সবচেয়ে দ্রুততম ট্রেন না হলেও এটিকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ট্রেন বললে মোটেও বেশি বলা হবে না। এই ট্রেনের বিশেষ বৈশিষ্ট্য হলো ট্রেনটি পরিচালনার কাজটি সুনিপুণভাবে সম্পাদিত হয় শিশুদের হাতে!

ট্রেন চালানো, ট্রেনের টিকিট বিক্রি, ট্রেনের টিকিট পরীক্ষা, ট্রেনের সিগন্যাল, ট্রেন ছাড়ার সময়-সূচী সবই নিয়ন্ত্রিত হয় শিশুদের হাতে। ট্রেন পরিচালনায় নিয়োজিত শিশুদের ইউনিফর্ম লাল, নীল আর সাদা রঙের। এ বছরই বিশ্বের অন্যতম আকর্ষণীয় রেলওয়ে ‘গিয়েরমেকভাসুতে’র ৭০তম বর্ষপূর্তি পালিত হলো।

নীল আকাশের নিচ দিয়ে ছায়াঢাকা ছোট্ট শহরের মধ্যে দিয়ে ছুটে চলা ট্রেনটি উঠলে যে কারো মন ভালো হতে বাধ্য। কারণ চশমা পরা কিউট কিউট বাচ্চারা এসে যখন আপনার টিকেট চেক করবে তখন মন ভালো না হয়ে পারবেই না।

টিকেট কাউন্টারও বেশ দক্ষতার সাথে সামলাচ্ছে কোমলমতি শিশুরা। প্লাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে আসার সময় আপনি খেয়াল করবেন স্যালুট জানিয়ে বিদায় জানানোর কাজে নিয়োজিত রয়েছে কয়েকটি শিশু।

১৯৪৯ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অধীনে স্যাটেলাইট স্টেট থাকাকালে দেশটিতে সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা প্রবর্তিত হয়।

সেই সময়ে দেশটির শিশুদের দলীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়। তারই অংশ হিসেবে শিশুদের মধ্য নেতৃত্ব গুন এবং দায়িত্ববোধ সৃষ্টির জন্য চালু হয় শিশুদের দ্বারা পরিচালিত বিশেষ এই ট্রেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026