রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২

হিজাব পরিহিতা নেত্রীকে নিয়ে ফ্রান্স মিডিয়ায় তোলপাড়

হিজাব পরিহিতা নেত্রীকে নিয়ে ফ্রান্স মিডিয়ায় তোলপাড়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ফ্রান্সের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্রীকে নিয়ে এখন ফরাসী মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। একটি প্রামাণ্যচিত্রে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যাওয়ার পর এই ঝড় উঠে।

মরিয়ম পোজেতু নামের ওই ছাত্রী একটি প্রামাণ্যচিত্রে দেশটির চলমান ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেন। চলতি বছরের এপ্রিল থেকে এই আন্দোলন চলে আসছে। প্যারিস-সারবোনে-ফোর ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের সভাপতি মরিয়ম।

সাক্ষাৎকার দেয়ার পর ওই ছাত্রীর সমালোচনা করেন ফান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলম। তিনি বলেন, হিজাব পরে সাক্ষাৎকার দেয়াটা আতঙ্কজনক এবং এটা অন্যকে তার ধর্মের অনুসারী বানানোর চেষ্টা।

ফ্রান্সের সাম্যমন্ত্রী মারলিন শিয়াপ্পাও অনেকটা তাই মনে করেন। তিনি বলেন, ‘মরিয়মের হিজাব পরে সাক্ষাৎকার দেয়াটা ‘রাজনৈতিক ইসলামের প্রকাশ’।’

তবে হিজাব পরিধানে আত্মপক্ষ সমর্থন করে ওই ছাত্রী বলেন, ‘তার হিজাব পরিধান করা কোনো রাজনৈতিক কাজ নয়। ইউনিয়ন প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালনের সক্ষমতায় ধর্ম কোনো ধরনের প্রভাব ফেলে না।’

তিনি বলেন, যখন আমি শিক্ষার্থীদের পক্ষ হয়ে কথা বলি, তখন আমি নিজেকে তাদের গায়ের বর্ণ, লিঙ্গ পরিচয় কিংবা জীবন দর্শন নিয়ে প্রশ্ন করি না।

আল জাজিরা জানায়, ফ্রান্সে এই হিজাব-বিদ্বেষ নতুন কিছু নয়। দেশটিতে ২০০৪ সালে স্কুলে হিজাব নিষিদ্ধ করে আইন পাস করা হয়। এরপর ২০১০ সালে নিকাব পরিধান নিষিদ্ধ করে ইউরোপের প্রভাবশালী এই দেশটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026