রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩

ম্যাক্রোঁর বিরুদ্ধে সরকারি কর্মচারিদের বিক্ষোভ

ম্যাক্রোঁর বিরুদ্ধে সরকারি কর্মচারিদের বিক্ষোভ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় লাখো মানুষের বিক্ষোভ হয়েছে।

প্রেসিডেন্টকে তার পরিকল্পনা থেকে সরাতে ফার লেফ্ট পার্র্টি ও জেনারেল কনফেডারেশন অব লেবার ট্রেড ইউনিয়নসহ অন্তত ৬০টি সংগঠন সংঘবদ্ধভাবে আন্দোলনে নেমেছে। ফ্রান্সের বিভিন্ন শহরে যৌথভাবে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়েছে।

শুধু দেশটির রাজধানী প্যারিসেই অন্তত ৮০হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে এবং সারাদেশে প্রায় ২লাখ ৫০হাজার মানুষ আন্দোলনে শরিক হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

জেনারেল কনফেডারেশন অব লেবার ট্রেড ইউনিয়ন প্রায় আড়াই লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়ার দাবি করলেও পুলিশ বলছে উল্টো কথা। দেশব্যাপী মাত্র ২১হাজার মানুষ আন্দোলনে অংশ নিয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনী ও জনগণের সাথে সংঘর্ষ হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপের বিপরীতে তাদের ওপর ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করা হয়েছে বলে পুলিশ অভিযোগ করেছে। নিরাপত্তা বাহিনীর অন্তত ৭জন সদস্য আহত হয়েছে বলে তারা দাবি করেছে।

ইতোমধ্যেই অন্তত ৩৫জন বিক্ষোভকারীকে অস্ত্র পরিবহন ও বিভিন্ন জনসম্পদের ক্ষতি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026