বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩

সরকারের শেষ মেয়াদে অতিরিক্ত ও যুগ্ম-সচিব পর্যায়ে রদবদল

সরকারের শেষ মেয়াদে অতিরিক্ত ও যুগ্ম-সচিব পর্যায়ে রদবদল

শীর্ষবিন্দু নিউজ: মহাজোট সরকারের মেয়াদের শেষ সময়ে এসে পাঁচ অতিরিক্ত সচিব ১৪ জন যুগ্ম-সচিব পদে রদবদল আনা হয়েছে। নয় জেলায় (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে নতুন জেলা প্রশাসক। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এসব বদলির আদেশ জারি করে।

আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ থাকা অবস্থাতেই এ নির্বাচন হবে।তবে নির্বাচনকালে তিন মাস সরকার কেবল দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবে। কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না।আর নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রশাসন থাকবে নির্বাচন কমিশনের অধীনে।

জানা যায়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ হান্নানকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক এবং ওএসডি অতিরিক্ত সচিব এ কে এম ইয়াহিয়া চৌধুরীকে ঢাকার ওয়াকফ প্রশাসকের কার্ালয়ের প্রশাসক হিসাবে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে থাকা মো. রফিকুল ইসলামকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এবং কমল কৃষ্ণ ভট্টাচার্কে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনকে করা হয়েছে ওএসডি।

যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মো. মিজানুর রহমানকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক আবুল হাসনাত মো. জিয়াউল হককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হানিফকে ওএসডি হিসাবে জনপ্রশাসনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. সাজ্জাদ কবীরকে বাণিজ্য মন্ত্রণালয়ে, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসাবে বদলির আদেশাধীন এ এম এম আজহারকে ওএসডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি থাকা ফারুক আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগে এবং ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক মো. নুরুল হুদাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।

আলাদা আদেশে ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ হারুন-অর রশিদকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের মহাব্যবস্থাপক, ওএসডি যুগ্ম-সচিব আফরোজা পারভিনকে ট্যারিফ কমিশনের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব মো. শাহাদত হোসেন মাহামুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মো. আলী নূরকে বাংলাদেশ শিল্প ও কুটির শিল্প করপোরেশনের সচিব, ওএসডি যুগ্ম-সচিব মো. গোলাম মোস্তফা খানকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক লোকমান হোসেন মিয়াকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মো. নুরুজ্জামানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।

উপ-সচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হওয়া মাদারীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, পাবনা ও গাইবান্ধার জেলা প্রশাসকদের গত ১৮ জুলাই যুগ্ম-সচিব পদের বেতন স্কেলে জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়। কিশোরগঞ্জের জেলা প্রসাশক মো. সিদ্দিকুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, মাদারীপুরের ডিসি মো. নূর-উর রহমানকে ভূমি মন্ত্রণালয়ে এবং নোয়াখালীর ডিসি মো. সিরাজুল ইসলামকে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।

এদের মধ্য থেকে কিশোরগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, পাবনা ও গাইবান্ধার জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব হিসাবে বদলি করা হয়েছে। আর নেত্রকোণা, নড়াইল, ফরিদপুর ও পিরোজপুর জেলায় দেয়া হয়েছে নতুন ডিসি। এছাড়া পাবনার ডিসি মোস্তাফিজুর রহমানকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক এবং গাইবান্ধার ডিসি কাজী আনোয়ারুল হককে বিয়ামের পরিচালক করে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নেত্রকোণার ডিসি আনিছ মাহমুদকে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, নড়াইলের ডিসি মো. জহিরুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব, ফরিদপুরের ডিসি মঈনউদ্দিন আহমেদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং পিরোজপুরের ডিসি অনাল চন্দ্র দাসকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব করে আরেকটি আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (উপ-সচিব) কাজী আশরাফ উদ্দিন পাবনা এবং দুর্নীতি দমন কমিশনের সচিবের একান্ত সচিব জি এস এম জাফরুল্লাহ পেয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসকের দায়িত্ব। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবু হেনা মোরশেদ জামানকে ফরিদপুর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক এস এম আলমকে কিশোরগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সোহেল ইমাম খানকে নোয়াখালীর জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ নেত্রকোনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জহুরুল ইসলাম রোহেলকে গাইবান্ধা, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে পিরোজপুর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব এ গাফফার খানকে নড়াইলের জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

জয়পুরহাটের কালাইয়ের ইউএনও মোস্তাক আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুবিভাগে বদলি করা হয়েছে। ওইসডি সিনিয়র সহকারী সচিব খন্দকার ইয়াসির আরফিন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে ইউএনও হিসাবে পদায়নের জন্য রাজশাহী বিভাগী কমিশনারের কার্ালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরেক আদেশে ওএসডি সিনিয়র সহকারী সচিব আবু সাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলামকে ইউএনও হিসাবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগী কমিশনারের কার্ালয়ে ন্যস্ত করেছ জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব রহিমা বেগম ও সাইদা আফরোফকে অর্থ বিভাগে এবং মো. জাহিদ হোসেনকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026