রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯

অভিবাসীদের সরকারি ভাতা কমাচ্ছে অস্ট্রিয়া

অভিবাসীদের সরকারি ভাতা কমাচ্ছে অস্ট্রিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অস্ট্রিয়ায় অভিবাসীদের সরকারি ভাতা কমানোর পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির সরকার।

এ পরিকল্পনার আওতায় শরণার্থী, সদ্য আশ্রয়প্রার্থীরাও পড়বে বলে জানা গেছে। গত বছর নির্বাচনী প্রচারণার সময় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ক্ষমতাসীন দলের চ্যান্সেলর সেবেস্টেয়ান কার্জ।

সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির কার্জ বলেন, জার্মান ভাষা স্বাচ্ছন্দ্যে বলতে পারেনা, এমন ব্যক্তিরা সরকারের কাছ থেকে পুরো ভাতা দাবি করতে পারবেনা।

এদিকে অস্ট্রিয়ার এ ধরণের সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর মধ্যে এক ধরণের দ্বন্দ্ব তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ই.ইউভুক্ত অন্যান্য দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে একধরণের বৈষম্য করা হবে বলেও ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে দেশটি উদ্বাস্তুদের বিষয়ে সহজ অবস্থানে থাকলেও পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে দেশটি।

এছাড়াও ২০১৫ সাল থেকে ইউরোপে অভিবাসন সংক্রান্ত সমস্যা দেখা দিলে প্রায় দেশটির সহজ অবস্থানের কারণে জনসংখ্যা শরণার্থী প্রত্যাশী ৯০ হাজারেরও বেশি বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে । যা দেশটির মূল জনসংখ্যার এক শতাংশের সমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026