শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেন প্রবাসীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট সদর এসোসিয়েশনের (উত্তর) ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯শে মে মঙ্গলবার পূর্ব লন্ডনের বেথন্যাল গ্রীনস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ফয়জুল ইসলাম লস্করের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব শাহিন আহমদের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সদস্য ছাড়াও কমিউনিটির বিশিষ্টজন অংশ নেন।
আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এ সময় রাম্বাধানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক।
এছাড়াও বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলার ও মেয়র সেলিম উল্লাহ, সামসুজ্জামান সাবুল, আব্দুস সাত্তার, জামাল আহমদ, সেলিম খান, সেলিম হোসেইন, আশরাফ গাজী, গুলজার আহমদ, সুমন ফয়েজী, এনাম বক্স ও শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- বদরুল ইসলাম, মুর্শেদ আহমদ, সৈয়দ টিপু আহমদ, নুরুল ইসলাম, সৈয়দ শাহিন মিয়াসহ সংগঠনের আরো অনেক সদস্যবৃন্দ।