শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬

মাওলানা এম এ নুর ট্রাষ্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাওলানা এম এ নুর ট্রাষ্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: গত ২জুন শনিবার পূর্ব লন্ডনের দারুল উম্মাহ সেন্টার এ মাওলানা আব্দুন নুর হরিপুরী ট্রাষ্টের এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের ট্রাষ্টি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সায়ীদ, বিশিষ্ট আলেম মাওলানা মওদুদ হাসান, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কবি,টিভি ব্যক্তিত্ এবং নজরুল ইন্সট্রিটিউটের ডিরেক্টর রেজাউদ্দিন স্টালিন, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

মাহফিলে সংগঠনের ট্রাষ্টিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ তোহা মোস্তফা, হাসান মঈনুদ্দীন, শিহাবুজ্জামান কামাল, হোসেইন আলী, গোলাম মোস্তফা জোবায়ের নুরসহ ট্রাষ্টের অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার মাহফিলে মুসলমানদের ঐতিহাসিক বদর দিবসের উপর সংক্ষিপ্ত নাছিহা পেশ করেন হাফেজ মাওলানা আবু সায়ীদ।

উল্লেখ্য, প্রতি বছর ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে এম এ নুর ট্রাষ্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পুর্বে বিশ্ব মুসলিম উম্মাার শান্তি ও মরহুম মাওলানা আব্দুন নুর হরিপুরী সাহেবের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মওদূদ হাসান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026