বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০১

কাবার পাশের হারাম শরীফের ছাদ থেকে লাফিয়ে ফরাসির আত্মহত্যা

কাবার পাশের হারাম শরীফের ছাদ থেকে লাফিয়ে ফরাসির আত্মহত্যা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত কাবা ঘরের পাশের মসজিদ আল হারামের ছাদ থেকে লাফিয়ে পড়ে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ফ্রান্সের নাগরিক। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ খবর দিয়েছে।

শুক্রবার মসজিদ আল হারামের ছাদ থেকে কাবার সামনের চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যাকারী ব্যক্তি একজন ধর্মান্তরিত মুসলমান। তার নাম আজজৌজ বৌতোব্বা। মসজিদ আল হারামের মাতাফ অংশ থেকে নিচে ঝাঁপ দিয়েছিলেন তিনি।

মক্কা পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, বিদেশি ওই নাগরিক গতকাল (শুক্রবার) রাত ৯টা ২০ মিনিটের সময় লাফ দেয় এবং ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ‘দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

রুশ সংবাদসংস্থা স্পুতনিক জানিয়েছে, ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হলেও কাবার সামনে আত্মহত্যার ঘটনা এটাই প্রথম নয়। ২০১১ সালেও একইভাবে আরেকজন ব্যক্তি মসজিদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। তাছাড়া গত বছরও কাবার সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল একজন। নিরাপত্তারক্ষীরা তাকে নিরস্ত করতে সক্ষম হয়। স্পুতনিক ও আল-আরাবিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026