রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪২

স্কটল্যান্ডের বিখ্যাত আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্কটল্যান্ডের বিখ্যাত আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোর বিখ্যাত আর্ট স্কুলে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চার বছর আগে আরেকটি অগ্নিকাণ্ডে এই স্কুলের বড় একটি অংশ পুড়ে গিয়েছিল।

শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে স্কুলের ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পাসের একটি নাইট ক্লাবসহ আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্কটিশ দমকল ও উদ্ধারকারী সংস্থা।

সংস্থাটির কর্মকর্তা লেইন বুশেল জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২০ জন দমকল কর্মী কাজ করছে।

উল্লেখ্য, ২০১৪ সালের মে মাসে এই স্কুলের একটি ভবনে আগুন লেগে পুড়ে গিয়েছিল। আগামী বছর পুনর্বাসন প্রক্রিয়ায় এটি নতুন করে শুরু করার কথা ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026