রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপর বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপর বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার

বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে অতি সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র, শিক্ষক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

“ইকোনমিক ডেভেলপমেন্ট অব বাংলাদেশ এন্ড ইটস গ্রাজুয়েশন ফ্রম এলডিসি“ শীর্ষক সেমিনারে সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন-এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক অর্জনের সর্বশেষ চিত্র, এ অর্জনের কারণ, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক সাহায্য ও রেমিটেন্স, সরকারের কার্যক্রম ও নীতি সমূহ এবং বাংলাদেশের ভবিষ্যত সম্ভাবনা ইত্যাদি বিশদভাবে ব্যাখ্যা করেন।

এছাড়া সেমিনারে ‘ইউকে-ব্রাক‘-এর প্রোগ্রাম ডিরেক্টর জনাব নিক ভির বাংলাদেশের স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নতি, ভবিষ্যত চ্যালেঞ্জ এবং বাংলাদেশে ব্রাক-এর কার্যক্রম তুলে ধরেন।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের আর্ন্জাতিক উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফিউনা নুনান-এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতির অধ্যাপক রিচার্ড ব্লাক।

-প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026