শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৭

দক্ষিণ লন্ডনে নিহত তিন যুবক ছিলেন চিত্রশিল্পী

দক্ষিণ লন্ডনে নিহত তিন যুবক ছিলেন চিত্রশিল্পী

শীর্ষবিন্দু নিউজ: দক্ষিন লন্ডনে ট্রেন স্টেশনের কাছ থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তিন জনের বয়স ২০ বছরের ভেতরে। নিহতরা চিত্রশিল্পী ছিল বলে ধারণা করা হচ্ছে। রেল লাইনের পাশে পড়ে থাকা লাশ দেখে সোমবার সকাল সাড়ে ৭টায় ব্রিক্সটনের কাছা কাছি লাউফবরা জংসন স্টেশন থেকে পুলিশকে খবর দেয়া হয়।

কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোন ব্যাখা দেয়নি পুলিশ। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে কিভাবে তারা ট্রেন লাইনে গিয়েছিল। তবে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বলছে নিহত যুবকরা তাদের কর্মী নয়। তারা চিত্রশিল্পী হতে পারে। প্রমান হিসেবে গ্রাফিটিংয়ের সংশ্লিস্ট বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে তারা।

রেল কর্মিরা বলছেন, গ্রাফিটিংয়ের জন্য রেল লাইন খুবই বিপদজনক। তারা কোন ট্রেনের আঘাতে উক্ত যুবকদের মৃত্যু হয়েছে তা সনাক্ত করার চেস্টা করছেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

রেল ইন্ড্রাষ্টির অন্য একটি সূত্র জানিয়েছে, লাফবারা স্টেশনটি হার্নহীল এবং ইলিফেন্ট এন্ড ক্যাসলের মাঝামাঝিতে। এই স্টেশনটি থেমসলিঙ্কের জন্যে ব্যবহার করা হয়। পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অংশ হিসেবে গ্রাফিটির ছবি তুলেছে এবং স্প্রে ক্যানগুলো জব্দ করেছে পুলিশ।

এদিকে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন মেয়র সাদিক খান। এ বিষয়ে কারো কোনো তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছেন লন্ডন মেয়র।

এদিকে পুলিশ নিহত যুবক ও তাদের পরিবারকে সন্তাক্ত করার চেস্টা করছে বলে জানাগেছে। পুলিশ জানিয়েছে তারা গ্রাফিটিং সংশ্লিস্ট কনটেইন কেন স্প্রে এবং কাপড় জব্দ করেছে। পুলিশ উক্ত এলাকায় গ্রাফিটিংয়েল ছবি তুলে রেখেছে।

পুলিশ বলছে তারা মনে করে উক্ত যুবকরা সম্ভবত রাতে ঐ এলাকায় আটকা পড়ে এবং তবে মালবাহী ট্রেনের আঘাতে তাদের মৃত্যু হতে পারে এমন সম্ভাবনা নিশ্চিত করেনি।

মেট পুলিশ জানিয়েছে, একজন ট্রেন ড্রাইভার দূর থেকে পাশের ট্র্যাকে মরদেহ পড়ে থাকতে দেখে ট্রান্সপোর্ট পুলিশকে টেলিফোনে খবর দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, ট্র্যাকের দেওয়ালে গ্রাফিটি আর্ট করার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হবার পর গভীর রাতে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।

এসব ট্রেনে সাধারণত অবকাঠামোগত কাজে ব্যবহারের জন্যে বিভিন্ন পণ্য সামগ্রী বহন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026