বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯

বেঁচে গেলেন বাংলাদেশ বিমানের ১৩৬ জন যাত্রী

বেঁচে গেলেন বাংলাদেশ বিমানের ১৩৬ জন যাত্রী

শীর্ষবিন্দু নিউজ: অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১শ ৩৬ জন যাত্রী। আজ সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের সময় বিমানটির ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। পাইলট তা টের পেয়ে বিমানটিকে জরুরি অবতরণ করান। এ কারণে বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সিঙ্গাপুরগামী যাত্রীরা। বিমান কর্তৃপক্ষ এ নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি এখনো।

জানা যায়, বিজি ০৪৮ ফ্লাইট নামে বিমানটি সিঙ্গাপুর যাচ্ছিল। এক কর্মকর্তা জানিয়েছেন ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় বিমান জরুরি অবতরণ করে। এ সময় যাত্রীদেরও কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য বিমানটিকে বেতে রাখার হয়েছে। ঘটনার পর ফ্লাইটের ১’শ ৩৬ যাত্রীকে হোটেলে নিয়ে যাওয়া হয়। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026