রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪২

ড্রোনের কারণে মৃত্যুর কাছ থেকে ফিরলেন নিখোঁজ ব্যক্তি

ড্রোনের কারণে মৃত্যুর কাছ থেকে ফিরলেন নিখোঁজ ব্যক্তি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজে বের করেছে পুলিশের ড্রোন। ২২ ঘণ্টা পর পানিতে বুক পর্যন্ত ডুবে থাকা অবস্থায় উদ্ধার হন ওই ব্যক্তি।

যুক্তরাজ্যের নরফক-এর ব্র্যানক্যাস্টারের ৭৫ বয়সী পিটার পাফ শনিবার বিকালে মাঠে হাঁটতে গিয়েছিলেন। এরপর তিনি নিখোঁজ হন।

তার সন্ধানে শুরু হয় বড় অভিযান। এক পর্যায়ে ড্রোন দিয়ে সন্ধান শুরুর পর রোববার নলখাগড়ায় ঢাকা পানিতে পাওয়া যায় তাকে।

হাসপাতালে চিকিৎসাধীন পাফ জানিয়েছেন, তিনি ওই এলাকা ভালোভাবে চিনতেন আর মাটি সরে যেতে থাকলেও তার মধ্যেই হাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি ভেবেছিলেন সামনে হয়তো মাটি কিছুটা ভালো হবে। কয়েকবার পড়ে যাওয়ার পর তিনি বিশ্রাম নিতে শুরু করেন। কিন্তু রাত ৯টার দিকে ঢেউ আসা শুরু হয়। পাফ সাঁতরিয়ে সামনের মাঠে যেতে চেয়েছিলেন কিন্তু নলখাগড়ায় আটকানোর কারণে তা পারেননি।

পাফ বলেন, আমি এ থেকে মুক্ত হতে চেষ্টা চালিয়ে গিয়েছি। আমার পা দুটো আটকে যাওয়ায় আমি হামাগুড়ি দিতে পারিনি আর আমি দাঁড়িয়ে হাঁটতে গেলেও একই অবস্থা, পা দুটো আটকে ছিল।

মাথার উপরে হেলিকপ্টারের শব্দ শুনতে পেয়েছিলেন কিন্তু তার ধারণা ছিল ঘাস আর নলখাগড়ার কারণে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। তিনি বলেন, আমাকে এটি স্বীকার করতেই হবে যে, বাঁচতে পেরে আমি ভাগ্যবান।

পুলিশ সার্জেন্ট অ্যালেক্স বুশার বলেন, পুলিশ ড্রোনটি ছাড়া ওই সময় আমরা তাকে শনাক্ত করতে পারতাম না। এটি আমাদের এমন এলাকায় সন্ধান চালানোর সুযোগ দিয়েছে যেখানে যাওয়া কষ্টসাধ্য আর হয়তো এখানে হেলিকপ্টার যেতেই পারত না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026