মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৫৭

ভারত পাচারকালে ট্রাক ভর্তি ইলিশ আটক

ভারত পাচারকালে ট্রাক ভর্তি ইলিশ আটক

শীর্ষবিন্দু নিউজ: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১২৫০ কেজি ইলিশ মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার ভোর ৪টার দিকে এগুলো আটক করে। পাচারকারীরা ট্রাকে করে ইলিশ ভারতে নিয়ে যাচ্ছিল বলে বিজিবি সুত্রে জানা যায়।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার-সিও লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, ইলিশ ভর্তি ট্রাক আটক করতে পারলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে গেছে। পরিত্যক্ত অবস্থায় ট্রাক ও ৩০টি বক্সে রাখা ১২৫০ কেজি ইলিশ আটক করা হয়। এগুলো বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026