রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮

কোকাকোলার ব্যতিক্রমি প্রচারণা ব্রিটেনে

কোকাকোলার ব্যতিক্রমি প্রচারণা ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গ্রীষ্মজুড়ে কোকাকোলা সফটড্রিংকের ব্যতিক্রমি প্রচারণা চলছে ব্রিটেনে। কোকাকোলার এই প্রচারণার অংশ হিসেবে প্রচারণা চলাকালে লটারিতে বিজয়ী ক্রেতার জন্য রয়েছে ২০টি আর্কষণীয় অফার।

তবে এর জন্য ভোক্তাদের অবশ্যই কোকাকোলা ক্লাসিক, ডায়েট কোক, কোকাকোলা জিরো, স্প্রাইট, ফান্টা ও ডক্টর পেপার( চিনি ও চিনিমুক্ত) এর সফট ড্রিংকস কিনতে হবে। এরপর পণ্যের গায়ে লিখা কোড প্রবেশ করাতে হবে।

এই প্রচার অভিযানটি টেলিভিশন, রেডিও, সামাজিক মাধ্যমসহ বাড়ির বাহিরে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়েও চালানো হচ্ছে। ২৬ শে আগষ্ট পর্যন্ত চলবে কোম্পানির এই প্রচারণা।

কোকাকোলা ইউরোপিয়ান পার্টনার এর বিপণন পরিচালক সিমন হ্যারিসন বলেন, গ্রীষ্মকালে সফট ড্রিংক হিসেবে কোকাকোলা কোল্ডড্রিংক এর প্রচারণা অভিনব একটি ধারণা।

কেননা এ সময় খুচরা বিক্রেতাদের এটি বিক্রি করার চাহিদা বেড়ে যায়। এই বছর ভোক্তাদের সঙ্গে নিয়ে প্রচারণার মূল উদ্দেশ্য হলো ভোক্তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, যা নতুন কিছু করার চেষ্টা করে।

২০১৭ এর গ্রীষ্মে করা আমাদের প্রচারণা অনেক জনপ্রিয়তা লাভ করেছিলো। এবারের প্রচারণা আরো প্রসারিত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026