রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯

সৌদিতে বাঙালি প্রবাসীদের মাথা উুঁচ করলেন বাংলাদেশি আবুল কালাম

সৌদিতে বাঙালি প্রবাসীদের মাথা উুঁচ করলেন বাংলাদেশি আবুল কালাম

ওমর শাহ, আরিফুল ইসলাম: বাঙালি মানেই যে মিসকিন বা হারামি নয় তা দেখিয়ে দিলেন বাংলাদেশি প্রবাসী আবুল কালাম। সৌদি আরবে এক মালিকের অধীনে একনাগাড় ১৮ বছর ধরে কাজ করছেন আবুল কালাম।

সম্প্রতি ১৮ বছর পূর্তিতে বাঙালি শ্রমিক আবুল কালামের সম্মানে কেক কাটার আয়োজন করলেন মালিক মুওয়াতিন। আবুল কালামকে সোহাগ ভরে নিজ হাতে খাইয়ে দিলেন কেকও।

বিশ্বস্ততা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মালিকের প্রশংসা কুড়ানো আবুল কালাম এ যেন গোটা বাঙালি প্রবাসীদের মাথা উঁচু করলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া আবুল কালামকে নিয়ে এ সংবাদ প্রকাশ করে।

আল আরাবিয়াকে আবুল কালামের মালিক আব্দুল মুওয়াতিন বলেন, ‘আবুল কালাম আমাদের বাড়িতে আঠারো বছর যাবত আছেন। তিনি আমাদের মেষ চড়ান। অত্যন্ত কর্মঠ ও বিশ্বস্ত পরায়ণ ব্যক্তি তিনি । পরিচ্ছন্নতাও তার অতুলনীয় একটি গুণ। তাঁর কৃতজ্ঞতা স্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।

এ পরিবারের আরেক সদস্য আবুয়ি বলেন, আমরা তাকে আমাদের পরিবারের একজন মনে করি। সব বিষয়ে আমরা এ বিষয়টি লক্ষ রাখি। এ সবই তার প্রশংসনীয় গুণাবলির ফলে।

অনুষ্ঠানে আবুল কালাম সৌদি পোশাক পরিহিত ছিলেন। এ দেশকে ভালবেসে তিনি সৌদি পোশাক করেছেন বলেও তিনি জানান । তবে আবুল কালামের পূর্ণাঙ্গ পরিচয় জানায়নি পত্রিকাটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026