শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: জার্মানের পশ্চিমাঞ্চলের নর্ডরাইন-ভেস্টফালেন রাজ্যে কম উচ্চতাধারী নারী পুলিশ কর্মকর্তা হতে পারবে না বলে একটি রায় কার্যকর হয়েছে। বৃহস্পতিবার এ রায়টি কার্যকর হয়।
এছাড়াও সংকীর্ন পশ্চাৎদেশীর কারণে পুলিশ কর্মকর্তারা ভারী সরঞ্জাম বহন করতে পারবেনা বলে তারা উল্লেখ করেন।
বৃহস্পতিবার দেয়া আদালতের রায়ে বলা হয়, নারী পুলিশ কর্মকর্তাদের অন্তত ৫.২৮ ফুট উচ্চতাধারী হতে হবে।
এই রায় প্রদানের পেছনে কারণ দেখিয়ে আদালত জানান, কম উচ্চতাধারী নারীরা সন্দেহভাজন কোনো যানবাহন পরীক্ষা করতে চাইলে চালকেরা তাদের উপেক্ষা করতে পারে।
রিপোর্ট অনুযায়ী আরো জানানো হয়, উচ্চ প্রশাসন আদালত ঘোষণা করেছে নতুন কোনো সরকার ক্ষমতায় এলেও এ রায়ের কোনো ব্যতিক্রম ঘটবেনা।
উল্লেখ্য, কম উচ্চতাধারী নারী পুলিশ কর্মকর্তা হতে পারবেনা ঘোষণা দেয়ার আগে, পুরুষদের অন্তত ৫.৫১ ফুট হতে হবে উল্লেখ করা ছিলো।