রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭

ব্রেক্সিট ইস্যুতে ঐকমত্যে ব্রিটেনের মন্ত্রীসভা

ব্রেক্সিট ইস্যুতে ঐকমত্যে ব্রিটেনের মন্ত্রীসভা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট ইস্যুতে অবশেষে ঐকমত্যে পৌঁছেছে ব্রিটেনের মন্ত্রীসভা।

ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক বিষয়ে এ চুক্তিটি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

শিল্প এবং কৃষি পণ্যের জন্য মুক্ত বাণিজ্য বিষয়ক পরিকল্পনা করতে সাধারণ কিছু নিয়ম এর ওপর ভিত্তি করে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘ ১২ঘন্টার এক বৈঠকের পর এ ঐকমত্যে পৌঁছেছে দেশটির মন্ত্রীপরিষদ। এ সময় তারা সীমান্ত অঞ্চল নির্ধারণেও একমত হয়েছে তারা।

এ প্রসঙ্গে থেরেসা মে বিবিসিকে বলেন, যুক্তরাজ্য এবং ই.ইউ উভয়ের জন্যই চুক্তিটি মঙ্গলজনক। একে ইতিবাচকভাবে সামনে এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আগ্রহী বলেও জানান।

বিবিসির প্রতিবেদক লরা কুসেনবার্গ এ প্রসঙ্গে বলেন, নতুন এ চুক্তি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক অব্যাহত রাখবে। তবে কোন কোন ক্ষেত্রে অথবা কি ধরণের সম্পর্ক এর অন্তর্ভুক্ত হবে তা এখনো পরিষ্কার নয়।

২৬ মন্ত্রীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই.ইউ এর সাথে সমস্যা সমাধানে বসেন থেরেসা মে। যার মূল লক্ষ্য ছিল যুক্তরাজ্য ও ই.ইউয়ের মধ্য বিদ্যমান অচলাবস্থা বন্ধ করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026