বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭

শারদীয় দুর্গাপুজো শুরু

শারদীয় দুর্গাপুজো শুরু

শীর্ষবিন্দু নিউজ: সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উ্ৎসব শারদীয় দুর্গাপুজো বৃহস্পতিবার সকালে দেবী বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেবী দুর্গা হচ্ছেন দুর্গতনাশিনী। তাই সবাই মা দুর্গার কাছে চাইবেন আশীর্বাদ আর পরস্পরের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু। বিশ্ব জুড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পালন করছেন এই উৎসব।

বৃহস্পতিবার সকাল থেকেই দেবীকে বোধন করে  আনুষ্ঠানিকতাভাবে পুজো শুরু হয় বাংলাদেশের মন্দিরে মন্দিরে। পুজোর আগে হয়েছে মহালয়া। মহালয়া হচ্ছে দেবীর আগমন বার্তা।
পুজোর আনন্দ-উত্সব মেতে উঠেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। সবার পড়নে নতুন জামা-কাপড়। শিশুরা তো বাহারী পোশাক পেয়ে আনন্দে মাতোয়ারা। ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন।

পাঁচটি দিন ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। বাংলাদেশে এ বছর সাড়ে ২৮ হাজারের মণ্ডপে পুজো অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে হচ্ছে ২১৪টি মণ্ডপে পুজো। এর মধ্যে সূত্রাপুর থানায় ৩৫টি মণ্ডপে পূজা হচ্ছে। পূজা উপলক্ষে ১৪ অক্টোবর সরকারি ছুটি। বাংলাদেশের ন্যায় লন্ডনেও বিভিন্ন মন্ডপে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উ্ৎসব শারদীয় দুর্গাপুজো।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026