রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮

মেগান ডাচেস অব স্টুপিড আর হ্যারি গর্দভ

মেগান ডাচেস অব স্টুপিড আর হ্যারি গর্দভ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আবারো সাবেক হলিউড অভিনেত্রী ও ব্রিটিশ রাজবধূ ‘ডাচেস অব সাসেক্স’কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তার বিমাত্রীয় বোন সামান্থা মের্কেল। এবার প্রিন্স হ্যারিকেও ছাড়েন নি তিনি।

সামান্থা দাবি করেন, হ্যারির সাবেক প্রেমিকা ক্রিসিদা বোনসকেই বিয়ে করা উচিত ছিল। এছাড়া নিজের ব্যক্তিগত টুইট অ্যাকাউন্টে তিনি মেগানকে ‘ডাচেস অব স্টুপিড’ বলে সম্মোধন করে বলেন, বাবার অসুস্থতার জন্য সেই দায়ী। সামান্থা হ্যারিকেও ‘নিস্ফলা’ বলে সম্মোধন করেন।

তিনি বলেন, হ্যারি গর্দভের মত ‘ডাচেস অব ননসেন্স’কে তার পাশে হাঁটার সুযোগ দিয়েছে, যে কিনা তার কাছের সবার সঙ্গে বাজে ব্যবহার করে, বিশেষ করে নিজের পরিবারের সঙ্গে।

তিনি আরো বলেন, হ্যারির ক্রিসিদাকেই বিয়ে করা উচিত ছিল কারণ সে অনেকটাই তার মা প্রিন্সেস ডায়নার মত। ডায়না মেগানকে দেখলে নিজেই লজ্জা পেতেন।

ফক্স নিউজ জানায়, প্রচারমুখো সামান্থা বারবার আলোচনায় আসতেই এমন মন্তব্য করছেন। তিন সন্তানের মা সামান্থা এর আগে দাবি করেছেন, ক্যালিফোর্নিয়ায় থাকাকালে ১২ বছর ধরে তিনিই মেগানকে লালন-পালন করেছেন।

চ্যানেল ফোরের এক শো’তে তিনি বলেন, বিয়েতে পরিবারের কেউই আমন্ত্রণ পায় নি, আমি জানিনা সেটি কেন, কিন্তু আমি এটা প্রত্যাশাও করিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026