মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৯

মুক্তি পেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

মুক্তি পেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জাইদান অপহরণের কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। বৃহস্পতিবার রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে বিদ্রোহীরা তাকে অপহরণ করে।

অপহরণের বিষয়ে জিদানের যোগাযোগ বিষয়ক পরিচালক আমেল জিরারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, বুধবার মধ্যরাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। লৌহমানব মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গত দুই বছর ধরে লিবিয় সরকার দেশটির বিভিন্নস্থানে উপজাতীয় গোষ্ঠী ও জঙ্গিদের তৎপরতা বন্ধে সংগ্রাম করে যাচ্ছে। এ বিষয়ে লিবিয়ার সরকারি ওয়েবসাইট জানায়, জাইদানকে একদল সাবেক বিদ্রোহী তুলে নিয়ে গেছে। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

কোরিন্থিয়া হোটেলের এক নিরাপত্তাকর্মী জানান, অজ্ঞাত বন্দুকধারীরা তাকে (জিদান) জোরপূর্বক হোটেল থেকে তুলে নিয়ে গেছে। এর আগে গত মঙ্গলবার জিদান লিবিয়ায় জঙ্গি তৎপরতা বন্ধে সাহায্যের জন্য পশ্চিমা হস্তক্ষেপ কামনা করেন।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026