শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২

লন্ডনের নয়া প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী

লন্ডনের নয়া প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান প্রতিবেদক মো. আশেকুন নবী চৌধুরীকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে তথ্য জানানো হয়, যোগদানের দিন থেকে তাকে দুই বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আশেকুন নবী চৌধুরী ছিলেন, পেশাদার একজন দক্ষ সাংবাদিক। তিনি প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। এরমধ্যে রয়েছে অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভার, ফাইনান্সিয়াল এক্সপ্রেস, নিউ এইজ ও দৈনিক জনতা।

তিনি দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশইনফো.কম-এর বার্তা স¤পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

বিএনপি-জামাত জোট সরকারের আমলের সময় ২০০১ সালে বাসস থেকে চাকরিচ্যুত হয়েছিলেন সাংবাদিকরা তাদের মধ্যে নবী চৌধুরীও ছিলেন।

পরে হাইকোর্টের আদেশক্রমে তারা সবাই চাকরি ফিরে পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করার পর অন্যান্যদের মধ্যে তিনিও বাসসের চাকরিতে যোগদান করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026