রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১০

ব্রেক্সিট চুক্তি না হলে লাভ একমাত্র পুতিনেরই

ব্রেক্সিট চুক্তি না হলে লাভ একমাত্র পুতিনেরই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট ইসু্যুতে কোন চুক্তি না হলে একমাত্র রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনই লাভবান হবেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রন্ত্রী জেরেমি হান্ট।

বরিস জনসনের পদত্যাগের পর সদ্য দায়িত্বপ্রাপ্ত জেরেমি হান্ট বলেন, রুশ হস্তক্ষেপ ইইউ এবং ব্রিটেনের মধ্যে কূটনৈতিক, সামরিক এবং বাণিজ্যক সম্পর্ক রক্ষাকে কঠিন করে ফেলছে।

প্যরিস সফররত হান্ট বলেন, সত্য বলতে, যদি ইউরোপের সঙ্গে কোন চুক্তি না করেই ব্রিটেন পের হয়ে যায় তবে একমাত্র পুতিনই আনন্দবোধ করবেন।

তিনি দাবি করেন, পশ্চিমকে বিভক্ত করা ছাড়া রাশিয়ার কাছে বড় প্রাপ্তি আর কিছুই নেই। হান্ট বলেন, আমরা জানি, বর্তমান বিশ্ব একটি অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করছে, এই সময়ে আমাদের একসঙ্গে কাজ করা অনেক গুরুত্বপূর্ণ।

ইংল্যান্ডের রাস্তায় রাসায়নিক হামলা করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটি রুশ সরকারের তত্ত্বাবধানেই হয়েছে।

প্রসঙ্গত, দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মত আন্তর্জাতিক সফরে বের হয়েছেন জেরেমি হান্ট। সোমবার চীন সফরের পর মঙ্গলবার গিয়েছেন প্যারিস এরপর যাবেন ভিয়েনাতে।

হান্ট বলেন, ইইউ-ইউকে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে মে কৌশলকে প্রাধান্র দিবেন। আমরা অর্থনীতি, কূটনীতি এবং কৌশলগত লক্ষ্যে পৌঁছতে ইউরোপকে সঙ্গে নিয়েই কাজ করব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026