রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৯

ব্রেক্সিট চায় এক তৃতীয়াংশেরও কম বৃটিশ ব্যবসায়ী

ব্রেক্সিট চায় এক তৃতীয়াংশেরও কম বৃটিশ ব্যবসায়ী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের প্রায় ৮শত বড় ব্যবসায়ীদের মাত্র এক তৃতীয়াংশ ব্রেক্সিটের পক্ষে। দেশটির অন্তত ৪৯শতাংশ ব্যবসায়ী ব্রেক্সিটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে চায় না তবে মাত্র ৪২শতাংশ ব্যবসায়ী চায় অন্তত একবারের জন্য হলেও ইইরোপীয় রাষ্ট্রগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়ন এর সাথে বিচ্ছেদ হোক।

দ্য ইন্সটিটিউট অফ ডিরেক্টরস (আইওডি) নামে বৃটিশ ব্যবসায়ীদের একটি প্রতিষ্ঠান এক জরিপের মাধ্যমে এমন একটি তথ্য পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

শুক্রবার প্রকাশিত আইওডি’র তথ্যমতে যে সকল প্রতিষ্ঠান ইইউ ও এর বাইরের দেশগুলোর সাথে ব্যবসা করে তারাই শুধু বেক্সিটের পক্ষে সরব। যদিও এদের অনেকেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে এখনো প্রস্তুতি নিতে পারেনি বলে দাবি করেছেন আইওডির মহাপরিচালক স্টিফেন মার্টিন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে গত ২৩জুন, ২০১৬ তে ব্রিটেনে একটি গণভোটের আয়োজন করা হয়। গণভোটে অংশগ্রহণকারী ৭২.২শতাংশ ভোটারের অন্তত ৫১.৯শতাংশ বৃটিশ ইউরোপীয় জোট থেকে সরে যাওয়ার পক্ষে ভোট দেয়। পরে নতুন সরকার ২৯মার্চ,২০১৭ থেকে ২৯মার্চ, ২০১৯ সালের মধ্যে এর প্রক্রিয়া শেষ করার সময়সীমা নির্দিষ্ট করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026