মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯

ইউরোপজুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙার সম্ভাবনা

ইউরোপজুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙার সম্ভাবনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপে চলমান তাপপ্রবাহ ভাঙতে পারে সেখানকার তাপমাত্রার সর্বকালের রেকর্ড। ইউরোপের আবহাওয়া সতর্কতা দেওয়া গ্রুপ মেটেওএলার্ম এরইমধ্যে বিপদজনক লাল সতর্কবার্তা জারি করেছে।

 এর আগে, ১৯৭৭ সালে ইউরোপে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গ্রিসের রাজধানী এথেন্সে ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

মেটেওএলার্ম তাদের সতর্কবার্তায় বলেছে, শুক্র ও শনিবার সত্যিকার রেকর্ড ভাঙার আশঙ্কাসহ তীব্র গরমের দিন হতে যাচ্ছে। সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা রেকর্ড ভাঙতে পারে বলে সতর্কতা দিয়েছে তারা।

গ্রুপটি বলছে, এথেন্সের ৪৮ ডিগ্রি রেকর্ড ছোঁয়ার আশঙ্কা রয়েছে ৪০ শতাংশ আর ইউরোপীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ডে পৌঁছানোর আশঙ্কা রয়েছে ২৫-৩০ শতাংশ।

পূর্বাভাস অনুযায়ী, আফ্রিকা থেকে বয়ে আসা গরম বাতাসের কারণে স্পেন ও পর্তুগালে তাপমাত্রা বেড়ে চলেছে। এতে কয়েকটি অঞ্চলে জাতীয় পর্যায়ের রেকর্ড ভেঙে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এমনকি ভেঙে যেতে পারে ইউরোপের ৪১ বছরের রেকর্ড। সর্বোচ্চ তাপমাত্রায় পর্তুগালের রেকর্ড ২০০৩ সালে ওঠা ৪৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও গত বছরের জুলাইতে স্পেনের তাপমাত্রা উঠেছিল ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে, স্পেনের জাতীয় আবহাওয়া সেবা বিভাগ আগামী রোববার পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় বলেছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাপপ্রবাহ চলতে পারে। পর্তুগালের দক্ষিণাঞ্চল ও স্পেনের বাদাজোজ প্রদেশের তাপপ্রবাহকে জীবনের প্রতি হুমকি বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026