মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৫

ডেনমার্কে হিজাব পরায় প্রথমবারের মত এক নারী অভিযুক্ত

ডেনমার্কে হিজাব পরায় প্রথমবারের মত এক নারী অভিযুক্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডেনমার্কে প্রথমবারের মত একজন হিজাবি নারীকে পর্দা করার জন্য অভিযুক্ত করা হয়েছে। মুখ থেকে নিকাব অপসারণ করার অনুরোধ অগ্রাহ্য করায় তাকে অভিযুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত বুধবারই দেশটিতে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়ে একটি আইন কার্যকর হয়েছে বলে জানিয়েছে ‘দ্য আটলান্টা’।

আটলান্টা জানিয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা সত্ত্বেও দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বুধবার থেকে আইনটি কার্যকর করা শুরু করেছে। শুক্রবার অন্তত দুজন নারীকে নিকাব দিয়ে তাদের মুখম-ল ঢেকে রাখার অভিযোগে জরিমানা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, এ বছরের গোড়ার দিকে দেশটিতে নিকাব নিষিদ্ধ করে একটি আইন পাশ করা হয়েছে। মুখ ঢেকে রাখে এমন সব কাপড় ও বোরখার ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা গত বুধবার থেকে কার্যকর শুরু হয়েছে।

সরকার মুসলিমদের পোশাক প্রথাকে টার্গেট করেই এমনটি করেছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026